Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির সিনিয়র নিরাপত্তা প্রহরীর মৃত্যু

শাবি প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে কর্মরত সিনিয়র নিরাপত্তা প্রহরী আব্দুল লতিফ মৃত্যুবরণ করেছেন।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।

তার জানাযার নামায সোমবার (২১ অক্টোবর ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত হবে।

মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার বাসায় গিয়ে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, তিনি ১৯৯৫ সালের ৩১ শে আগস্ট এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.