Sylhet Today 24 PRINT

ফের অনশন ও কর্মবিরতিতে শাবির আন্দোলনরত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারনের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আবারো অনশন ও কর্মবিরতিসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

সোমবার বিকেলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক সৈয়দ সামসুল আলম কর্মসূচি নতুন কর্মসূচী গ্রহণের কথা জানান।

তিনি জানান, মঙ্গলবার দেশের সবকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পুর্নদিবস কর্মবিরতি থাকায় এদিন তাদের কোনো কর্মসূচি নেই। পরদিন বুধবার অর্ধদিবস প্রতিকী অনশন ও বৃহস্পতিবার পুর্নদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করবেন তারা।

এসময় সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে সোমবার দুপুরে উপাচার্য অনুসারী শিক্ষককরা ক্যাম্পাসে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। চলমান উপাচার্যবিরোধী আন্দোলনকে 'ব্যক্তি স্বার্থের আন্দোলন' হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলছেন বলেও অভিযোগ করেন উপাচার্যপন্থী শিক্ষকরা।

এরআগে রোববার উপাচার্য অপসারনের দাবিতে পুর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। বৃহস্পতিবার পালন করেন প্রতীকী অনশন।

উল্লেখ্য, এ বছরের ১২ এপ্রিল শিক্ষকদের সাথে অসদাচরনের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শাবি শিক্ষকদের একাংশ। পরে তারা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ধারাবাহিক আন্দোলন শুরু করেন। এ আন্দোলন চলাকালীন গত ৩০ সেপ্টেম্বর শিক্ষকদের লাঞ্ছিত করে ছাত্রলীগ। এসময় উপাচার্যও শিক্ষকদের হাতে লাঞ্ছিত হন বলে তিনি অভিযোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.