Sylhet Today 24 PRINT

সিকৃবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি, ৱ্যালি

শরীফুল ইসলাম সূর্য |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

প্রস্তাবিত ৮ম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের অভিযোগ এনে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষনার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইসঙ্গে এ দাবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে র‍্যালি করেন শিক্ষকরা।

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু করা হয় ৷ ৱ্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাৎস অনুষদের সামনে এসে অবস্থান করে তাদের পরবর্তী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড মো আব্দুল বাসেত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মোঃ নুর হোসেন মিঞা, সাধারন সম্পাদক ড মৃত্যুঞ্জয় কুন্ডু সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভাপতি ড নুর হোসেন বলেন, আমাদের কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে৷ এর আগের কর্মবিরতিতে শুধু ক্লাস বর্জন করলেও এবারের কর্সূচিতে ক্লাস, পরীক্ষাসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে ৷

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশনের উদ্দোগে আজ মঙ্গলবার দেশের ৩৭ টা পাবলিক বিশ্ববিদ্যালয়েই পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.