Sylhet Today 24 PRINT

এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ধীরেশ সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৯

এমসি কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকার আর নেই।

মঙ্গলবার রাতে নগরীর বাগবাড়িস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে, এবং ছেলে দেশে ফিরলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.