Sylhet Today 24 PRINT

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ইবি ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে গত ২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় রাকিবকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগের পদ পেতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আর্থিক লেনদেন এবং একজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিতে আর্থিক লেনদেনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন রাকিব। এরপর থেকে ইবি ছাত্রলীগের বড় একাংশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল এবং সাধারণ সম্পাদক রাকিবের বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছিলো। গত দুই মাসে কয়েকবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.