Sylhet Today 24 PRINT

নোবিপ্রবি’র বিবি খাদিজা হলে গাঁজা সেবনকালে ৩ ছাত্রী আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের তিন নারী শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

শিক্ষার্থী তিনজন হলেন- বিবিএ ডিপার্টমেন্টের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাফিসা নোভেরা নাফসি, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাহমুদা দীপ্তি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলর বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে রোকসানা ইতি।

জানা যায়, অভিযুক্ত তিনজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

হলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হলের মধ্যে গাঁজা সেবন প্রায় সময়ই চলে। আমরা বারবার অভিযোগ করলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্ট পাঠানো হয়েছে এবং আমাদের কাছে অভিযোগপত্র এসেছে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.