Sylhet Today 24 PRINT

শাবিতে ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স প্রদান সোমবার

শাবি প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের গবেষক ও শিক্ষকদের ১ম বারের মত ‘ডিনস এওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ প্রদান করা হবে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ পুরষ্কার দেওয়া হবে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, এদিন Journal of Engineering Research, Innovation and Education (JERIE) এর মোড়ক উন্মোচন করা হবে।

এছাড়া, অনুষদভুক্ত বিভাগের গবেষক ও শিক্ষকদের ৪টি ক্যাটাগরিতে ২০১৮ সালে প্রকাশিত ৪টি প্রবন্ধের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.