Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ যথাক্রমে প্রফেসর ডা. মো. এনায়েত উল্লাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, এ্যপ্লাইড স্যোসিওলজি এন্ড স্যোসাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মো. তানভীর আহমদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, ম্যাথমেটিক্স এন্ড ইনফরমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল কবীর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নওশাদ সজীব উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রফেসর ড. আতফুল হাই শিবলী একাডেমিক কাউন্সিলের উপস্থিত সকল সদস্যবৃন্দকে সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.