Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির শিক্ষকের অংশগ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৯

ব্যাংককে অবস্থিত থামাসাত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম অংশগ্রহণ করেছেন। সিপিজি উইনটার একাডেমি অন হিউমেন রাইটস এন্ড ডেভেলবমেন্ট এর  উদ্যোগে ২৫-২৯ নভেম্বর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত  আন্তর্জাতিক এ সম্মেলনে-২০১৯ যোগ দিয়েছেন তিনি।

সম্মেলনে মানবাধিকার এবং উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে পৃথিবীর বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার, মানবাধিকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন।

ইতোপূর্বে মো. রাশেদুল ইসলাম যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় কর্র্তৃক আয়োজিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর রিফিউজি স্টাডিজ এর আমন্ত্রণে ৫ দিন ব্যাপী আন্তর্জাতিক বিশষজ্ঞদের সমন্নয়ে আয়োজিত সেমিনার, এবং আমেরিকার ভার্জিনিয়ায় আরলিংটনের জর্জ মেশন ইউনিভার্সিটির এন্টোনিন স্কেনিয়া ল’ স্কুলের আমন্ত্রণে ১২ দিন ব্যাপী আন্তর্জাতিক বিশষজ্ঞদের সমন্নয়ে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।

তাছাড়া আন্তর্জাতিক শিশু অপহরণ বিষয়ক গবেষণামূলক প্রশিক্ষণ সেমিনারেও প্রতিনিধিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: রাশেদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.