Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ফাইন্যান্স কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ নভেম্বর, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফাইন্যান্স কমিটির ১১তম সভা, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পূবালী ব্যাংক ঢাকা সাউথ রিজিওনের রিজিওনাল ম্যানেজার এ এস সিরাজুল হক চৌধুরী ও সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেল।

সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.