Sylhet Today 24 PRINT

শাবিতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইন্সটিটিউটের জানুয়ারি-জুন সেশন ২০২০ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি বিল্ডিং 'এ' এর বিভিন্ন কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ভাষার ছয়মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং ১ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবী এবং শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ইংরেজি, আরবি, জাপানিজ, জার্মান এবং ফরাসি ভাষার উপর কোর্স চালু আছে। জানুয়ারি-জুন ২০২০ সেশনে ২৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে।

ভর্তি পরীক্ষার সময় আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমূর বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে এবং গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.