Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রোটারেক্ট ক্লাবের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে রোটারেক্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এনইইউবি রোটারেক্ট ক্লাবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, ট্রাস্টি বোর্ডের সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেল, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, ড. নায়ীম আলীমুল হায়দার, আবুল হাসানাত ইবনে আবেদীন, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, মো. শামসুল কবির, সহকারী রেজিস্ট্রার নূর জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য ও অতিথিরা কেক কেটে ক্লাবের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন।

উপাচার্য এনইইউবি রোটারেক্ট ক্লাব গঠনে সমর্থন প্রদান করায় রোটারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন ক্ষেত্রে এই ক্লাব অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদকে উপদেষ্টা ও তাহমিনা শিকদার ইমাকে সভাপতি নির্বাচিত করে ২৮ সদস্য বিশিষ্ট এনইইউবি রোটারেক্ট ক্লাব গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.