Sylhet Today 24 PRINT

শাহজাহান স্মৃতি ফুটবলে ফাইনালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেটে শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উন্নীত হয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দল।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে টুর্নামেন্টের সেমিফাইনালে মেজরটিলার উদয়ন ফুটবল দলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দল।

বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ে ম্যাচে কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে উদয়নকে ৩-০ গোলে উড়িয়ে দেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের শট আটকিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন মেট্রোপলিটনের গোলরক্ষক হিলাল আহমদ।

ম্যাচটি প্রত্যক্ষ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সহকারী পরিচালক (ক্রীড়া) রাজিন সালেহ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দলের ম্যানেজার হিসেবে আছেন তারেক ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি জুনেল আহমেদ। ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে।

এর আগে, গ্রুপ পর্বে জৈন্তাপুর উপজেলার নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এবং শহরের জেজিকিউ দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.