সিলেটটুডে ডেস্ক | ৩০ নভেম্বর, ২০১৯
লাইফস্টাইল এন্ড কালচার অব দ্যা খাসি পিপল অব বাংলাদেশঃ এন এনালাইসিস শীর্ষক বিশেষ লেকচারে মূল বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জহিরুল হক শাকিল।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকার পুরাতন সচিবালয় রোডের এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে স্পেশাল লেকচারটি আয়োজন করে দেশের প্রতিথযশা গবেষণা প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড জহিরুল হক শাকিল ও তার একাডেমিক অর্জন সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমদ।
এর পর মূল বক্তব্য দেন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্য থেকে পিস এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ও ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রী নেয়া প্রফেসর ড. জহিরুল হক শাকিল। পরে আমন্ত্রিত বিশেষজ্ঞদের আলোচনার পর সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
প্রসঙ্গত, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান নামক সংগঠনটির স্বাধীনতার পর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ নামকরণ করা হয়। বাংলাপিডিয়ার প্রকাশক ও এনসাইক্লোপেডিয়া অব বাংলাদেশ লিবারেশন ওয়ার প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের প্রতিথযশা গবেষক ও স্কলারদের নিয়ে প্রতিবছর এ ধরনের স্পেশাল লেকচারের আয়োজন করে। এতে সংগঠনের জেনারেল ও লাইফ মেম্বার, কাউন্সিল মেম্বার, ট্রাস্টি, ফেলো, অনারারী মেম্বারবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি, একাডেমিক ও গবেষকগণ উপস্থিত থাকেন।