Sylhet Today 24 PRINT

শিক্ষকদের আন্দোলনে দিনভর অচল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিকৃবি প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

রবিবার সকাল ন’টা থেকেই কার্যত অচল হয়ে পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। স্বতন্ত্র বেতন স্কেলের দাবীতে শিক্ষকদের কর্মবিরতির কারনে সারাদিন কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সকাল সাড়ে এগারটায় কৃষি অনুষদ ভবনের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষক নেতারা এসময় বক্তব্য দেন। বক্তারা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিরসনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.