Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

শাবি প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৬  দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রেখে রাস্তা অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)  বিকেল ৪টার গোলচত্বর সংলগ্ন এক কিলোতে রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের বাসসহ কোন ধরনের যান চলাচল করতে দেয়া হচ্ছে না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.