Sylhet Today 24 PRINT

শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের র‌্যাগ ডে

শাবি প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশব্বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন  বিভাগের ১৩তম ব্যাচ শিক্ষা সমাপনী (র‌্যাগ ডে) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় বিভাগে কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, মাজহারুল হাসান মজুমদার, সহকারী অ্ধ্যাপক আশরাফুল ফেরদৌস চৌধুরী প্রমুখ।

\"\\"\\"\"

পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি একাডেমিক ভবন ‘ই’ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা একে ওপরকে রং মাখিয়ে উৎসবকে বর্নিল করে তুলে। পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ দেখা দেয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রোববার রাতে র‌্যাগ ডে উপলক্ষে নগরীর একটি রেস্টরেন্টে গ্র্যান্ড ডিনার অনুষ্ঠিত হয়।

\"\\"\\"\"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.