Sylhet Today 24 PRINT

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালনের জন্যে কলেজ কর্তৃপক্ষকে থিয়েটার মুরারিচাঁদের ধন্যবাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

এমসি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ শেষ হয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের জন্যে ধন্যবাদ জানিয়েছে থিয়েটার মুরারিচাঁদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসি কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষকে ধনবাদ জানানোর পাশাপাশি সংগঠনটি আশা করে কলেজ কতৃপক্ষ এরকম অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহযোগিতা করবে।

এছাড়াও ধন্যবাদ জানানো হয় হেমাঙ্গ কুমার দাস, অনিমেষ বিজয় চৌধুরী, শামীম আহমদ, নিলাঞ্জনা দাস জুই-সহ বিশিষ্ট বিচারক মন্ডলী, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এম সি কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি প্লাটুন এম সি কলেজ শাখাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.