Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষকের অকাল মৃত্যু

শাবি প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম মারা গেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এর আগে তিনি বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.