Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীর সাফল্য

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বিবিএ কোর্স শেষে ইন্টার্নশিপ সম্পন্ন করার সাথে সাথেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগপত্র পেয়েছেন শিক্ষার্থী শারমিন আক্তার মিতু।

তার এই প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা যথেষ্ট দক্ষতার সাথে কর্পোরেট হাউসের দৃষ্টি অর্জন করতে সক্ষম হচ্ছে। এ বিভাগের কারিকুলামে একাডেমিক জ্ঞান অর্জনের সাথে সাথে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলার লক্ষ্যে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ধারাবাহিক অর্জনের এটা একটি অংশ।

তিনি এ বিভাগের শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে এ বিভাগের আরো সফলতা কামনা করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান জানান, নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত এ বিভাগের ১৫ জন শিক্ষার্থী সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে নিয়োগ পেয়েছেন। শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গড়ার লক্ষ্যে শিক্ষকগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার বিষয়েও প্রতিনিয়ত প্রতিটি শিক্ষার্থীকে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।

অভিনন্দন জ্ঞাপনের সময় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.