Sylhet Today 24 PRINT

শীতার্তদের মাঝে ‘কিন’র শীতবস্ত্র বিতরণ

শাবি প্রতিনিধি  |  ২১ ডিসেম্বর, ২০১৯

শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আয়োজন করেছে  ‘কিন’ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ১৯’।

শুক্রবার (২০ ডিসেম্বর) সিলেটের কেওড়াছড়া চা বাগানের ১০৪ জন শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল (১৯ ডিসেম্বর) ‘কিন’ স্কুলের ৯০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রত্যেককে শীতের সুরক্ষার জন্য ভেসলিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘কিন’  এর উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, লেখাপড়ার বাইরে একজন শিক্ষার্থীর সমাজ সেবামূলক কাজ করাটা খুবই প্রশংসনীয় এবং গর্বের এবং ‘কিন’ সে কাজটি করছে। সামনের দিনগুলোতেও ‘কিন’এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে এটাই প্রত্যাশা।

সংগঠনটির সভাপতি নাফিজ ইমতিয়াজ বলেন, ‘কিন’ সবসময়ই চেষ্টা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কাজ করতে। ‘কিন’এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতেও সকলকে ‘কিন’এর পাশে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০০৩ সালের ৩০ জানুয়ারী ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ এ স্লোগান সামনে রেখে ‘কিন’ তার যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচীর মধ্য দিয়ে ‘কিন’ পাড়ি দিয়েছে তার সুদীর্ঘ পথ। ‘কিন’মূলত পাঁচটি টি উইং নিয়ে কাজ করে থাকে, এর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত শিক্ষাদান (‘কিন স্কুল), শীতবস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন, সামাজিক সচেতনামূলক কর্মসূচী ও চ্যারিটি প্রোগ্রাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.