লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধি | ০২ জানুয়ারী, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ‘মুজিববর্ষ’ পালনে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূলফটকে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উদ্বোধনী র্যালি ও আলোচনা সভা। ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ‘আমার স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন ও আলোচনা সভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন, তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিজয় র্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কারাগারের রোজনামচা বিষয়ক সেমিনার ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২০২১ সালের ১০ জানুয়ারি তারিখে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বায়ান্ন থেকে একাত্তর: বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক সেমিনার। ৭ মার্চ ‘সাতই মার্চের ভাষণ: তাৎপর্য ও সাফল্য’ শীর্ষক আলোচনা সভা। ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। ২৬ মার্চ ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভা ও ‘মুজিববর্ষ’ এর সমাপনী ঘোষণা।