Sylhet Today 24 PRINT

শীতকালীন ছুটি শেষে কাল খুলছে শাবি

শাবি প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২০

শীতকালীন ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে আগামীকাল ১৯ জানুয়ারি।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাবির সমাবর্তন শেষে শনিবার শীতকালীন বন্ধ শেষ হয়েছে। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক, ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম যথারীতিতে শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছুটি শেষ হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

শাবির একাডেমিক ক্যালেন্ডারে শীতকালীন ছুটি ডিসেম্বর (১৮-৩১) থাকলেও সমাবর্তনকে কেন্দ্র করে তা পিছিয়ে জানুয়ারিতে (৫-১৬) নেওয়া হয়েছিল।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.