Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ জানুয়ারী, ২০২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশনস)’ শেষ হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে গত বৃহস্পতিবার শুরু হয় এ সম্মেলন।

সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান টিটু, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোজাদ্দিদ আহমেদ, এমইউমুনার সভাপতি মাজেদুর রহমান মাজেদ, স্পন্সর প্রতিষ্ঠান ফিরোজ মটরসের আনিসুল হক প্রমুখ।

‘প্রমোটিং সোশ্যাল থ্রো ইকুইটেবল প্রবিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব রাইটস, রিসোর্স অ্যান্ড অ্যানিমিটিজ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ডেলিগেটস অংশ নেন।

সম্মেলনে নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশনস ডেভলাপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (এউএনএইচআরসি), ইউএন ওমেন (জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা) এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি) নামে পাঁচটি কমিটিতে ভাগ হয়ে আলোচনা করেন তারা।

সমাপনী দিনে বিভিন্ন কমিটিতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.