Sylhet Today 24 PRINT

শাবিতে এফইটি সমিতির নতুন কমিটি ঘোষণা

শাবি প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) সোসাইটির ২০১৯-২০ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আনারুল হক মনোনীত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এফইটি সোসাইটি কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক মো আমানউল্লাহ আমান, সহ কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা, ক্রীড়া সম্পাদক মো. আরিফুজ্জামান, সহ ক্রীড়া সম্পাদক তামান্ন রহমান, সাংস্কৃতিক সম্পাদক সারা এলিন গীতি, সহ সাংস্কৃতিক সম্পাদক তামান্না রহমান, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ইসলাম রাহাত, প্রচার প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য মনজুরুল হাসান রিস্তি, প্রান্তিক রায়, মো. মোসাদ্দেক হাসান, আলকাতুজ্জাম আঁখি, ফাহিমা সিদ্দিকী, মোজাম্মেল ইসলাম, মো, রুবেল হোসেন, মারজিয়া রহমান নিঝুম, মো. মেহেদি হাসান সিফাত, লিমন চন্দ্র সাহা, সাজিদ মাহমুদ মনোনীত হয়েছেন।

কমিটির নাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক ড. অনিমেষ সরকার, আফজাল হোসাইন, এফইটি সোসাইটির সাবেক ভিপি সাফায়াত শুভ, সাবেক জিএস সাকিব আহমেদ ও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.