Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হলেন শামীমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০২০

ছবি ফেসবুক থেকে সংগৃহিত

সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শামীমা আখতার চৌধুরী।

রোববার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে শামীমা আখতার চৌধুরীকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

সিলেটের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ অধ্যাপক শামীমা আখতার চৌধুরী সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

আবৃত্তিশিল্পী হিসেবে পরিচিত শামীমা চৌধুরী সিলেটের নাট্যসংগঠন কথাকলি'র সভাপতির দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.