Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েবসাইট উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২০

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ২টায় এ ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী।

এ সময় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবু জাফর, সিই এ্যালামনাই এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানীসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের ডেভেলবমেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন সিই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফয়সাল মাহমুদ। ওয়েবসাইটের লিঙ্ক- http://celus.ac/

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.