সিলেটটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০২০
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবমুখর পরিবেশে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সরস্বতী পূজা ৩০-৩১ জানুয়ারি, ২০২০ তারিখে উদযাপন করা হয়।
স্থানীয় মাছুদিঘীরপার মাঠে আকর্ষণীয় পূজামণ্ডপ স্থাপন করে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সনাতন ধর্মের অন্যতম এই উৎসব পালন করে।
বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করে শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য দেবীর আশীর্বাদ কামনা করে।
পূজার আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাণী অর্চনা, আরতি, প্রসাদ বিতরণ, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নগর পরিক্রমা নর্থ ইস্ট ইউনিভার্সিটির হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পরিচালক (হিসাব) শামস এলাহী রাসেল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ সজীব, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উৎসবে যোগ দেন।
সরস্বতী পূজা আয়োজনে এনইইউবি পূজা কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি টুটুল চন্দ্র দাস, সহ-সভাপতি পলাশ বর্মণ, সুমিত চৌধুরী, সাধারণ সম্পাদক দ্বীপ রাজ দাস, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব দেব নাথ, গুরু প্রসাদ চন্দ্র দীপ, কোষাধ্যক্ষ শুভ ধর, সদস্য-শ্রাবণী দেবনাথ, পিয়াল কান্তি রায়, সুব্রত পাল, পলি দাস, জনি ভট্টাচার্য, নিপা তালুকদার, দেবশ্রী রায় চৌধুরী, প্রিয়াংকা দাস দীপা, সৌমিত্র দাস, কপিল দাস, ইপা দত্ত ও এ্যনি তালুকদার।