Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠিত

শাবি প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মহরম আলী মাসুদ মনোনীত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নবম ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন।

কমিটির বিভিন্ন পদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রথম ব্যাচের মোছা. তাহমিনা খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চতুর্থ ব্যাচের মাসুদ পারভেজ ও আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে একই ব্যাচের মো. আতিকুর রহমান, পঞ্চম ব্যাচের মো. রফিকুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের মো. মহিউদ্দিন, সপ্তম ব্যাচের নিরুপম তালুকদার তপু , অষ্টম ব্যাচের মো. আতিকুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ পদে আহমেদুর রেজা চৌধুরী ইফতেখার, মো. মোকুল মিয়া, রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক পদে নবম ব্যাচের মুশফিকুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক পদে দশম ব্যাচের আলি হাসান নূর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নবম ব্যাচের শ্যামল পুরকায়স্থ, সমাজকল্যাণ সম্পাদক পদে এগার ব্যাচের মো. শামীম আহমেদ, উপ-সমাজকল্যাণ সম্পাদক পদে একই ব্যাচের মো. মাহমুদুল হাসান শিমুল মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মাহবুবুর রহমান, মো. ফেরদৌস মিয়া, পঞ্চম ব্যাচের মো. আশরাফ উল আলম, মো. মাহবুবুর রহমান নয়ন, ষষ্ঠ ব্যাচের নোমান আহমেদ, আবুল হোসেন, সপ্তম ব্যাচের ফয়সাল আহমেদ চৌধুরী, আহসান উদ্দিন তোহেল, অষ্টম ব্যাচের মাসুদ রানা, ইশতিয়াক হোসেন মুনশি, নবম ব্যাচের উজ্জ্বল রায়, দশম ব্যাচের পলাশ চন্দ্র দাশ মনোনীত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.