Sylhet Today 24 PRINT

সাস্ট ক্যারিয়ার ক্লাবের দুই দিনব্যাপী উৎসব শুরু

শাবি প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন'সাস্ট ক্যারিয়ার ক্লাবের দুইদিন ব্যাপী 'সাস্টসিসি ফেস্টিভ্যাল' শুরু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক র‌্যালি বের করেন সংগঠনের সদস্যরা।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সপ্তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাঈম ইমরান দুর্জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষামুলক কার্যক্রমে যুক্ত থাকা প্রয়োজন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনকে পূর্ণাঙ্গ করে তোলে। এক্ষেত্রে সাস্ট ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশাকরি সামনের দিনগুলিতে এ ধারা অব্যাহত রাখবে সংগঠনটি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাকিব হাসান এবং সপ্তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহরিয়ার উদ্দিন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.