Sylhet Today 24 PRINT

শাবিতে স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ শুরু

শাবি প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ সিজন-৭ শুরু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই চ্যাম্পিয়নস লিগ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডকে সবসময় উৎসাহিত করে থাকে। তবে খেয়াল রাখতে হবে খেলাকে কেন্দ্র করে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও নতুন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আলমগীর কবীর, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, স্পোর্টস সাস্টের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, মাহার সত্ত্বাধিকারী মাহী উদ্দিন সেলিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমেলি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.