Sylhet Today 24 PRINT

শাবিতে জোহা দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ড. শামসুজ্জোহা স্মরণ কমিটির আয়োজনে কমিটির সদস্য সচিব জাহিদ হাসানের সঞ্চালনায় এবং এম কে মুনিমের সভাপতিত্বে জোহা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস এবং শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার অস্থায়ী বেদিতে ছাত্র-শিক্ষক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পুষ্পস্তবক অর্পণ করে, এবং সকাল ১১:৩০ মিনিটে ছাত্রশিক্ষকদের অংশগ্রহণে একটি র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর এবং পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষক সাকিল ভূঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.