Sylhet Today 24 PRINT

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে’ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার ‘ম্যুরাল’ এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের পর জাতির পিতার ম্যুরালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.