Sylhet Today 24 PRINT

১০ দিনের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১০ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যেন ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য যে সময়টুকু ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে, সে সময়টুকু আমাদের গ্রীষ্মকালীন ছুটির সময়টাতে সমন্বয় করে পুষিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.