Sylhet Today 24 PRINT

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু আজ

ডেস্ক রিপোর্ট |  ০১ অক্টোবর, ২০১৫

ভর্তি পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (অনার্স) ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে শুরু হবে। 

অনলাইনে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে। 

এবার ভর্তির আবেদন ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ফয়জুল করিম। 

নির্দেশিকাসহ ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.edu.bd ওwww.nubd.info ঠিকানায় জানা যাবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.