Sylhet Today 24 PRINT

শাড়ি পরে ১৩ কোটি টাকা পাবেন বিদ্যা!

নিউজ ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৫

শাড়ি পরেই তাঁকে সবচেয়ে সুন্দর লাগে। বলিউডের একটা বড় অংশই এ কথা বলেন। তিনি বিদ্যা বালন। আর এ বার সেই শাড়ি পরেই বিদ্যা পাবেন ১৩ কোটি টাকা! ছবি করেও এত পারিশ্রমিক পান না তিনি।

বিষয়টা ঠিক কী?

বলিউডে পারিশ্রমিকের বিচারে এখনও বিদ্যা প্রথম সারিতে নেই। কঙ্গনা রানাওয়াত বা করিনা কপূর যেমন ছবি পিছু ১১ কোটি বা ন’কোটি টাকা পান, ততটা এখনও পান না ‘ডার্টি বিদ্যা’। তবে শাড়ি পরেই তার থেকেও বেশি টাকা পাবেন তিনি।

আসলে একটি শাড়ির ব্র্যান্ড তাঁদের প্রচারের মুখ হিসাবে বেছে নিয়েছে বিদ্যাকে। ওই শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য বিদ্যা পাবেন ১৩ কোটি টাকা। এক বছর ওই ব্র্যান্ডের হয়ে প্রচার করার জন্য নায়িকার সঙ্গে ওই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘‘ভারতীয় মহিলাদের কাঠামো অনুযায়ী শাড়ি সবচেয়ে ভাল পোশাক। আর বিদ্যার চেহারায় শাড়ি খুব ভাল মানায়।’’ ন’বছর বয়স থেকে শাড়ি সামলাচ্ছেন নায়িকা। শাড়িতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ তিনি। তাই এই কাজে অনায়াসেই রাজি হয়েছেন বিদ্যা।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.