Sylhet Today 24 PRINT

শাহরুখ-আলিয়ার নতুন কেমিস্ট্রি

বিনোদন ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

প্রথম ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এ নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন পরিচালক গৌরি শিন্ডে। এ বার শাহরুখ খান এবং আলিয়া ভট্টকে নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন তিনি।

তবে কোনও গড়পরতা প্রেমের গল্প নয়। ছবিতে শাহরুখ-আলিয়ার নতুন কেমিস্ট্রি দেখবেন দর্শকরা। শুটিং শুরুর আগে এ কথা জানালেন খোদ পরিচালক।

গৌরির প্রথম ছবি দেখেই বোঝা গিয়েছিল একেবারে ছক ভাঙা বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি।

তাঁর কথায়, ‘‘অপেক্ষা করুন। ছবিটা দেখলেই বুঝবেন সব সম্পর্কের অন্য সমীকরণ হয়। গল্পটা লেখার পর কাস্টিং নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। খুব লাকি যে, শাহরুখ আর আলিয়াকে পেয়েছি।’’

শাহরুখ-আলিয়ার কেমিস্ট্রি দেখতেই এ বার অপেক্ষা দর্শকদের। কেরিয়ারে প্রায় সব বয়সী নায়িকার সঙ্গেই কাজ করেছেন বলিউড বাদশা। আবার মাত্র ২২ বছরেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন মহেশ-কন্যা। সব মিলিয়ে এই নতুন জুটির অপেক্ষায় রয়েছে সিলভার স্ক্রিনও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.