Sylhet Today 24 PRINT

ফিরছেন রিমি

বিনোদন ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন অনেক দিন ধরেই বলিউডের ছবি থেকে দূরে আছেন। কিন্তু ছোটপর্দায় তিনি আবারো ফিরছেন। ‘বিগবস’ দিয়েই প্রচারের আলোয় আসার যাত্রা শুরু করছেন। এ কথা স্বীকার করেছেন খোদ নায়িকাই।

তার কথায়, ‘পরের বছরই প্রথম ছবি পরিচালনা করব আমি। আর তার আগে বিগ বসের প্ল্যাটফর্ম আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারব।’

২০১১ তে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিলো তাকে।তার পর তিন বছর কেটে গেলেও কোনও ছবিতে সুযোগ পাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.