Sylhet Today 24 PRINT

সোনমের পুলসাইড সেলফি, সোশ্যাল মিডিয়ায় ঝড় !

ওয়েব ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

এর আগে পুরোদস্তুর মেক-আপ সমেত গোলাপি বিকিনিতে সুইমিং পুলের ধারে দেখা গিয়েছে তাঁকে!

তবে এবার আর সেলুলয়েড নয়, পুলসাইডে কাটানো নিজস্ব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সোনম কপূর। আর দেখতে দেখতে সেই ছবি নিয়ে উত্তাল হল সোশ্যাল মিডিয়া!

এমনিতে অবশ্য সোনম যা করেন, তাতেই ঝড় ওঠে! ঐশ্বরিয়া রাই বচ্চনকে আন্টি, শোভা দে-কে ফসিল বলে ডাকায় কম হুলুস্থুলু হয়নি মিডিয়ায়।

কিন্তু, এ বারে আর কোনও বিতর্ক নয়। শুধু ভক্তদের ভাললাগাই সোনমের পোস্ট করা ছবিদুটোকে হিট করে তুলেছে।

সেই ছবিদুটোর একটাতেও কিন্তু সুইমসুটে নেই সোনম। একটা ছবিতে তাঁকে আবক্ষ দেখা যাচ্ছে। আর একটা ছবিতে দেখা যাচ্ছে তাঁর পা! পায়ের উপর সানগ্লাস রেখে সেই ছবি আপলোড করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.