Sylhet Today 24 PRINT

দীপিকার বাড়িতেই থাকছেন প্রেমিক রণবীর?

বিনোদন ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৫

দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর সিংহের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন দীর্ঘ দিনের। এ বার দীপিকার বাড়িতে থাকতে এসে সেই জল্পনাকে আরও উস্কে দিলেন রণবীর।

না! নায়িকার সঙ্গে একই ফ্ল্যাট শেয়ার করছেন না রণবীর। তবে একই বিল্ডিংয়ের দু’টো আলাদা কমপ্লেক্সে ফ্ল্যাট নিয়ে থাকছেন তাঁরা। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই বিল্ডিংয়ের বি-কমপ্লেক্সে তিন কামরার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন দীপিকা। আর ওই বাড়িরই সি-কমপ্লেক্সে সদ্য ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছেন রণবীরও।

দিন কয়েক আগে তাঁদের আসন্ন ছবি ‘বাজিরাও মস্তানি’র শুটিংয়ে যাওয়ার জন্য এক সঙ্গেই বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে তারকাদের।

বলিউডের একাংশ মনে করছে, জমে উঠেছে রণবীর-দীপিকার প্রেম। তাই প্রেমিকার কাছাকাছি থাকতেই নাকি রণবীরের এই বাসা বদল! যদিও এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.