Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন কর্ণিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০২০

করোনাকালে বিয়ে করলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সংগীতশিল্পী নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

ফেসবুকে বিয়ের দুইটি ছবি দিয়ে সুখবরটি জানালেন কর্ণিয়া নিজেই। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌। আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেললাম। আমাদের দুজনে জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হবো ইনশাআল্লাহ।

২০১২ সালে চ্যানেল নাইন-এর ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও ও প্লেব্যাকে বহু গান করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.