Sylhet Today 24 PRINT

করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২০

কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক গত ১০ জুলাই সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাঝখানে দ্বিতীয় দফায় পরীক্ষা করিয়ে ছিলেন, কিন্তু তখনও করোনা পজিটিভ ছিলেন তিনি। অবশেষে তিন সপ্তাহ পর করোনা নেগেটিভের রিপোর্ট আসলো তার।

রোববার সন্ধ্যায় টুইটে সবার প্রতি কৃতজ্ঞতা জানান কোয়েল। বলেন, সবার ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। কারণ সবার ভালোবাসা আর শুভ কামনা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং (করোনা পরীক্ষার ফল) নেগেটিভ এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.