Sylhet Today 24 PRINT

আবার মা হতে যাচ্ছেন কারিনা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২০

বলিউড তারকা কারিনা কাপুর আবার মা হতে যাচ্ছেন। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে সাইফ-কারিনা দম্পতির কোলজুড়ে আসে তৈমুর আলী খান।

সাইফের পিআর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, খান পরিবারে নতুন অতিথি আসছে। অর্থাৎ ফের বাবা হচ্ছেন সাইফ আলি খান। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা কারিনা কাপুর খান।

পিআর টিম সাইফ, কারিনার ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য শোনা যায়নি কারিনা কাপুর খানের থেকে। খবর এনডিটিভির

পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। তাদের ঘরে  প্রথম সন্তান আসে তৈমুর।

ওই সময় প্রায় উৎসবে মেতে ওঠেন তাদের ভক্তরা। জন্মের পর থেকে তৈমুরের বেড়ে ওঠা, সবকিছুকেই সেলিব্রেট করতে শুরু করেন দুই তারকার ভক্তরা। শুধু তাই নয়, ক্রমাগত লাইমলাইটে থাকা তৈমুরের আদলে একটি পুতুলও তৈরি হয়ে যায়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.