Sylhet Today 24 PRINT

সালমানের বাগদান নিয়ে মুখ খুললেন তার বোন

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৫

বলিউড তারকা সালমান খানের সঙ্গে রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানতুরের বাগদানের যে খবর শোনা যাচ্ছিল তা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার বোন অর্পিতা খান শর্মা।

টুইটারে তিনি জানিয়েছেন, 'সালমানের সম্পর্ক নিয়ে আপনারা যা যা পড়েছেন সব মিথ্যে। এ সব খবরে বিশ্বাস করবেন না।'

শোনা গিয়েছিল, রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানতুরের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন 'ভাইজান'। লুলিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, আপাতত কাজের খাতিরে রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সালমানের সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে গিয়েছে। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা।

প্রথমে ঐশ্বরিয়া রাই বচ্চন, তারপর ক্যাটরিনা কাইফ। বারবার বলিউডি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান। ভেঙেও গিয়েছে সেই প্রেম। এজন্য তার ক্যারিয়ারেরও ক্ষতি হয়েছে বলে মনে করেন বলিউডের একাংশ। এত ধাক্কা খাওয়ার পর আর বলিউডের কাউকে মন দেননি। একেবারে রোমানিয়ায় সুন্দরীকে মনে ধরেছে তার। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সরাসরি বাগদান!

যদিও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সালমান। তবে তার পক্ষে টুইটারে বার্তা দিলেন বোন অর্পিতা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.