Sylhet Today 24 PRINT

হেলিকপ্টারে চড়ে অপুর দুর্গাদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

শুটিংয়ের ব্যস্ততার কারণে এবারের পূজার আনন্দটা পুরোপুরি উপভোগ করেত পারছেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই বলে পূজায় কারো আমন্ত্রণ রক্ষা করবেন না, এমনটা অসম্ভব। আর এ কারণেই বুধবার মহা অষ্টমীতে হেলিকপ্টারে উড়ে বাগেরহাটের শিকাদার বাড়ির পূজার যোগ দিয়েছেন অপু বিশ্বাস।

বুধবার সাত সকালেই একটি বেসরকারি কোম্পানীর হেলিকপ্টারে চড়ে বাগেরহাট যান অপু। সেখানে কুমারী পূজা উপভোগ করে দুপুরেই ঢাকায় ফিরেছেন তিনি। মূলত বাগেরহাটের শিকাদার বাড়ির পূজার আমন্ত্রণেই অপুর এই ঝটিকা সফর।

এদিকে অপু বিশ্বাস জানান, পূজায় সাধারণত বগুড়ায় পরিবারের সঙ্গেই থাকার চেষ্টা করেন। কিন্তু এবার হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পাল্টে যাওয়ার কারণে ঢাকাতেই পূজার আনুষ্ঠানিকতা পালন করবেন।

উল্লেখ্য, বৃহ্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে জি সরকার পরিচালনায় ‘লাভ ২০১৪’ চলচ্চিত্রের শুটিং। এতে অপু বিশ্বাসের সঙ্গে অংশ নিবেন চিত্রনায়ক শাকিব খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.