Sylhet Today 24 PRINT

প্রযোজক নাসিরউদ্দিন দিলু মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২০

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। দু’দিন আগে তার শরীর অনেক খারাপ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন নাসিরউদ্দিন দিলু ।বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কাজ করেছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.