Sylhet Today 24 PRINT

প্রীতি\'র নতুন প্রেমিক কে?

বিনোদন ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৫

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন। সোশ্যাল মিডিয়ায় সে ভাঙনের খবর দিয়েছিলেন প্রীতি জিনতা নিজেই। তার পর আর কোনও বিশেষ বন্ধু হয়নি নায়িকার।

কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এক ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বলিউডের ‘বাবলি গার্ল’!

জানেন তিনি কে? বলিউডে জোর গুঞ্জন সেই ক্রিকেটার হলেন ডেভিড মিলার। প্রীতির আইপিএল টিম কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার মিলারের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন প্রীতি।

বলিউডে এখন এ নিয়ে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই জুটি। সেখানে একান্তে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাতরে প্রীতি তাঁর জীবনে বিশেষ মানুষের অস্তিত্ব স্বীকার করে নেন। নায়িকা জানিয়েছিলেন, নেসের পর ওই সম্পর্ক নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। তবে সেই বিশেষ মানুষটির নাম খোলসা করেননি।

কিন্তু ডেভিডের সঙ্গে প্রীতির ডিনার ডেটের কথা জানাজানি হতেই জোর গু়ঞ্জন শুরু হয়েছে বলিউডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.