Sylhet Today 24 PRINT

মাঝরাতে বাইক চালিয়ে কোথায় ছুটছেন কারিনা?

নিউজ ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৫

ভারতের মুম্বাইয়ের কটন গ্রিন রেলওয়ে স্টেশনের কাছের রাস্তায় মাঝ রাতে বাইক চালাতে দেখা গেল করিনাকে! একেবারে সাদামাটা ভাবে, খুব অল্প মেক-আপে, হলুদ-কালো সালওয়ার-কামিজে রাতের রাস্তায় বাইক চালিয়ে গন্তব্যের দিকে এগোলেন বেগম পটৌডি। পিছনে রইলেন এক পুরুষসঙ্গী। নাহ্, তিনি সইফ আলি খান নন!

সইফ যে অত রাতে বেগমের পিছনে বাইকে সওয়ার হবেন না, সেটাই স্বাভাবিক! কেন না, করিনা তখন ব্যস্ত ছিলেন অভিষেক চৌবের নতুন ছবির শুটিংয়ে।

‘উড়তা পঞ্জাব’-এর এক অ্যাকশন দৃশ্যের জন্যই বাইক নিয়ে মাঝ রাতে পথে দেখা মিলল নায়িকার। আর পুরুষসঙ্গীটি হলেন ছবিতে তাঁর সহ-অভিনেতা দিলজিৎ!

দু’জনে মিলে প্রথমে বাইক চালিয়ে ধাওয়া করলেন এক ট্রাকের পিছনে, তার পর ঝাঁপ দিলেন সেই ট্রাকের ভিতরে! তার পর কী হল, সেটা না-হয় দেখা যাক ছবিতেই।

দেখার জন্য অবশ্য খানিকটা অপেক্ষা করতে হবে। আপাতত জোর কদমে শুটিং চলছে ‘উড়তা পঞ্জাব’-এর! অনেক দিন পরে প্রাক্তন প্রেমিক শহিদ কপূরের সঙ্গে এই ছবিতে কাজ করছেন করিনা, সঙ্গে রয়েছেন আলিয়া ভাটও!

তাঁদের ত্রিকোণ রসায়ন কেমন ঝড় তোলে সেলুলয়েডে, তা দেখার জন্যই আপাতত দিন গুনছেন ভক্তরা!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.