Sylhet Today 24 PRINT

পাওলি-পরমব্রতের প্রেম!

বিনোদন ডেস্ক  |  ২৮ অক্টোবর, ২০১৫

টলিউডে তাঁরা জুটি বেঁধেছেন বহু বার। কিন্তু বলিউডে জুটি হিসেবে এটাই তাঁদের প্রথম কাজ। তাঁরা পাওলি দাম এবং পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে সুভাষ সহগল পরিচালিত ‘ইয়ারা সিলি সিলি’।

সুভাস সেহগল দীর্ঘ দিন গুলজারের সঙ্গে কাজ করেছেন। নিজের ছবির নামেও ব্যবহার করেছেন গুলজারের একটি বিখ্যাত গানের কয়েকটি শব্দ।
বলি-প্ল্যাটফর্মে এটাই পাওলি-পরমব্রতর জুটি হিসেবে প্রথম ছবি।

পাওলির কথায়, ‘‘আমরা খুব মজা করে কাজ করেছি। মুম্বই আর গোয়ায় শুটিং হয়েছে।’’

আদ্যন্ত প্রেমের গল্পে একটা রাতেই বদলে যায় পাওলির জীবন। সে রাতে ঘটনাচক্রে পরমব্রতর সঙ্গে থাকতে বাধ্য হন তিনি। আর সেখান থেকেই মো়ড় ঘোরে চিত্রনাট্যের। দুই অভিনেতার কেরিয়ারেই এই ছবি মাইলস্টোন হয়ে থাকবে বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.