Sylhet Today 24 PRINT

অন্যেরটা না ভেবে নিজের জীবন নিয়ে ভাবুন: মিথিলা

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২০

সাইবার বুলিং এই সময়ের নতুন একটি সমস্যা। অনলাইনের বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ কথা বলে মানসিক ও সামাজিকভাবে কাউকে আঘাত করাই হলো সাইবার বুলিং। এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে নারীদের ক্ষেত্রে।

দেশের অভিনেত্রী রাফিয়া রাশিদ মিথিলা ১১ ডিসেম্বর এক ভিডিওতে কথা বলেছেন সাইবার বুলিং নিয়ে। ভিডিওটি তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।

ভিডিওতে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে থাকে তার নিজস্ব ভালোলাগা, খারাপলাগা এবং সিদ্ধান্ত। যা শুধু তার জীবনকেই প্রভাবিত করে, অন্যের না।

‘কিন্তু কিছু মানুষ আছে, যারা অন্যের জীবন নিয়ে অনেক উৎসাহী; বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যের জীবনের সিদ্ধান্ত নিয়ে তারা বাজে ও কুরুচিপূর্ণ কথা বলে।

‘নারীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে ও কুরুচিপূর্ণ কথা বলা বন্ধ করতে হবে। অন্যের জীবন নিয়ে না ভেবে নিজের জীবন নিয়ে ভাবতে হবে এবং অন্যের অনুভূতিকে প্রাধান্য দিতে হবে।’

দেশের অভিনয়শিল্পীদের মধ্যে অভিনেত্রীদেরকে নিয়ে সাইবার বুলিং সবচেয়ে বেশি। মিথিলাও বাদ যাননি এই বুলিং থেকে। প্রথম বিয়ে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে নিয়ে প্রচন্ড সাইবার বুলিংয়ের শীকার হতে হয়েছে তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.